1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। মঙ্গলবার (২৮ জুলাই) অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতিপ্রাপ্তদের একজন হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, যিনি এতদিন অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গত মে মাসে সাবেক সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার পর থেকেই আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন মামুনুর রশীদ। এবার পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতির পর তাঁকে আগের কর্মস্থল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই বহাল রাখা হয়েছে।

অন্যদিকে সচিব পদে পদোন্নতি পাওয়া আরেকজন কর্মকর্তা হলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, যিনি এতদিন অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্বে ছিলেন। পদোন্নতির পর তাঁকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সচিব) দায়িত্ব দেওয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team