1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আয়োজিত এক বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ওয়ার্কশপে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দুই বিলিয়ন ইউরোরও বেশি। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য আমদানি করে। তিনি তৈরি পোশাক খাতে পণ্যের বহুমুখীকরণ এবং গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সহযোগিতা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে ইতালীয় ও বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে আরও শক্তিশালী ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলা প্রয়োজন।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন গড়ে উঠছে। পাশাপাশি মাতারবাড়ীতেও একটি ফ্রি ট্রেড জোন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত হবে।

তিনি ইতালীয় কোম্পানিগুলোকে চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে টেক্সটাইল, চামড়া ও ইস্পাত শিল্পে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সরবরাহে ইতালির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী বলেন, বাংলাদেশের টেক্সটাইল খাতে ইতালীয় প্রযুক্তির চাহিদা রয়েছে। এ ধরনের বি-টু-বি বৈঠক দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ার্কশপে বক্তারা ইতালীয় যন্ত্রপাতির জন্য বাংলাদেশে সার্ভিস সেন্টার স্থাপন, স্থানীয় অপারেটরদের কারিগরি প্রশিক্ষণ, যৌথ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য উৎপাদনমুখী শিল্পে ইতালীয় কোম্পানির একক বা যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, বিকেএমইএর পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএর মির্জা আহমেদ ইস্পাহানী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিনসহ ইতালি ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইতালির বিভিন্ন মেশিনারি কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তিগত সেবা উপস্থাপন করে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team