1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে, আশা পাকিস্তান হাইকমিশনারের - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়বে, আশা পাকিস্তান হাইকমিশনারের

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য আরও বাড়বে বলে এ সময় আশা প্রকশ করেন পাকিস্তানের হাইকমিশনার।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।

বৈঠকে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা- বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনাকালে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার জন্য একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশের নারীরা যেন তাদের হাতে তৈরি পণ্যসমূহ পাকিস্তানে কোনো বাধা ছাড়াই রপ্তানি করতে পারেন, সে ব্যাপারে মন্ত্রী পাকিস্তানের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়েও পাকিস্তানকে আহ্বান জানান তিনি।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য পূর্ববর্তী বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে এবং তা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন। পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে। বাংলাদেশ যেন এ সুযোগ নেয় এ ব্যাপারে তিনি সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হাইকমিশনার আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাচ্ছে। এছাড়াও, বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে যা আগামীতে আরো বাড়বে বলে তিনি প্রত্যাশা করেন।

সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বাড়ানোর আহ্বান জানালে পাকিস্তানের হাইকমিশনার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

আগামী ১২ ও ১৩ জুলাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির (ইসলামী সহযোগিতা সংস্থা) ৫৭টি দেশের অংশগ্রহণে ‘নবম মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন উইমেন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের হাইকমিশনার মন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team