1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ পুলিশ চাইলেন এমপি, সংসদে হাসির রোল - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

প্রাণিসম্পদ মন্ত্রীর কাছে নৌ পুলিশ চাইলেন এমপি, সংসদে হাসির রোল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ অধিবেশন, ছবি: সংসদ টিভি থেকে নেওয়া

নিউজ ডেস্ক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে নৌ পুলিশ চেয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এতে করে সংসদে হাসির রোল পড়ে যায়। কারণ নৌ পুলিশের দায়িত্বে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাণিসম্পদ মন্ত্রী নন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় মন্ত্রী হেসে বলেন, ‘পুলিশ তো আমার হাতে নাই।’

এর পরে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে স্পিকার বলেন, আপনি প্রশ্ন করবেন পানিসম্পদ মন্ত্রীকে। উনি (আমিন উর রশিদ) নৌ পুলিশের কি করবেন? উনি তো নৌ পুলিশ স্থাপন করতে পারবেন না। আপনি কি একটা থানা চাচ্ছেন, নৌ পুলিশের থানা।

এর পরে ফরিদা ইয়াসমিন বলেন, আমি একটা নৌ পুলিশের থানার আবেদন করছি।

ফের মাইক নিয়ে স্পিকার প্রাণিসম্পদ মন্ত্রীকে বলেন, আপনার আন্ডারে থানা পুলিশ কিছু আছে? উত্তর দিন। এরপরে সংসদে হাসির রোল পড়ে যায়।

মন্ত্রীও হাসতে হাসতে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তারপরও ওই এলাকায় আমার রিজার্ভের মাছ যদি কেউ ধরে সেই উছিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিকুয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। এছাড়া আমার কিছু করার নেই।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team