
নিউজ ডেস্ক: ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে চট্টগ্রামে নিহত মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন বিকালে কবর জিয়ারত করেন তিনি।
কবর জিয়ারতের পর প্রধানমন্ত্রী ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন
খবর২৪ঘন্টা/জবসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।