1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী সরকার: দুলু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী সরকার: দুলু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আন্তরিক এবং অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা তিস্তা পাড়ের সন্তান। তিস্তা ঘিরে বিভিন্ন আন্দোলনে আমরা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে অর্থায়ন। অর্থায়ন আমরা জিওবি থেকেই করতে পারি। এটি খুব বড় কোনো বিষয় নয়। ১০ বছরের পরিকল্পনায় ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। আমি এটাকে বড় কিছু মনে করি না।

তবে প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, টেকনিক্যাল সাপোর্ট হয়তো বাইরের বিশ্ব থেকে নিতে হতে পারে। আমরা পরীক্ষা করে দেখবো কোন দেশের কাছ থেকে সেই সহায়তা নেওয়া যেতে পারে।

তিনি বলেন, আজকের সভা থেকে আমি আশান্বিত। অল্প সময়ের মধ্যেই আমরা জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে পারবো—কবে, কোন দিন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা যাবে।

এসময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team