1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (১৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে ১৬বিজিবির টহল দল। সে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্চ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।

বুধবার (৩ জুন) দুপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কপালির মোড়ে রফিক এর মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়। টহল কমান্ডার নায়েব সুবেদার আমির হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় অপর মাদক ব্যবসায়ী কপালীর মোড়ের মনোয়ারের ছেলে তছলিম (৩২) পালিয়ে যায়। এব্যাপারে পোরশা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও আসামি সহ পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team