1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামিসার বোনের পড়াশোনা ও নিরাপদ আশ্রয়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

রামিসার বোনের পড়াশোনা ও নিরাপদ আশ্রয়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি জানান,

গতকাল বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১০টার দিকে রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সঙ্গে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারকে আশ্বস্ত করেছেন, তার বড় বোনের জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু তিনি বহন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সেইসঙ্গে রামিসার মা-বাবা এবং বোনের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল তারা চেয়েছেন; সেটাও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন, স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা করা হবে।’

রামিসার পরিবার প্রধানমন্ত্রীকে কী বলেছে বা কী চেয়েছে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরিবার চেয়েছে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও ন্যায়বিচার। সেটা পরিবারের এক নম্বর চাওয়া এবং সেটাই স্বাভাবিক। তারপরে তাদের যে অন্য কন্যা সন্তান (রামিসার বোন) আছে, সে যেন নিরাপদে যাতে থাকতে পারে, পড়াশোনা করতে পারে. উন্নত জীবন পায়; সেজন্য সহায়ত চেয়েছেন। সেটা মাননীয় প্রধানমন্ত্রী এত দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করবেন।’

এসময় সাংবাদিকরা জানতে চান, যে দায়িত্ব নেওয়ার কথা বললেন, সেটা কি তারেক রহমান ব্যক্তিগতভাবে নিচ্ছেন নাকি প্রধানমন্ত্রী হিসেবে নিচ্ছেন? এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই এরকম মানবিক কর্মকাণ্ড বহু করেছেন সারা দেশে। তিনি ব্যক্তিগতভাবে (এই দায়িত্ব) নিয়েছেন। আর প্রধানমন্ত্রীর তহবিল থেকে তো উনি সাহায্য দিতেই পারেন।’

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team