1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, খুশির সঙ্গে বাড়ছে ভবিষ্যৎ ভাবনা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

লালপুরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, খুশির সঙ্গে বাড়ছে ভবিষ্যৎ ভাবনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লায় বিরল এক ঘটনার জন্ম দিয়েছে একটি দিনমজুর পরিবার। একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আসিরা আক্তার সুরাইয়া (২৫) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘিরে পরিবার ও স্থানীয়দের মাঝে আনন্দের আবহ তৈরি হলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা।

সোমবার (১৮ মে) সকালে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। সুরাইয়া বিরোপাড়া এলাকার দিনমজুর রাজুর স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মা ও তিন শিশুই বর্তমানে সুস্থ রয়েছেন। তবে নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে রাখা হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই হাসপাতাল ও এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন। স্থানীয়দের ভাষ্য, এলাকায় একসঙ্গে তিন সন্তানের জন্মের এমন ঘটনা অনেক দিন পর দেখা গেল।

পরিবারের সদস্যরা জানান, এর আগেও দম্পতির ঘরে রাব্বি নামে আড়াই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নতুন তিন শিশুর আগমনে এখন চার সন্তানের জনক-জননী হয়েছেন রাজু ও সুরাইয়া।

তবে সীমিত আয়ের এই পরিবারে নতুন তিন শিশুর আগমন আনন্দের পাশাপাশি বাড়িয়েছে চিন্তাও। দিনমজুরের উপার্জনে চার সন্তানের চিকিৎসা, খাদ্য ও শিক্ষার ব্যয় সামলানো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। তারা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন।

গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন বলেন, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে। শিশুদের ওজন কম থাকায় আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

খবর২৪ঘন্টা /এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team