1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বর্তমান সরকারের হাতে হামের টিকা ছিল না: স্বাস্থ্যমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বর্তমান সরকারের হাতে হামের টিকা ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের হাতে হামের কোনও টিকা ছিল না। অল্প সময়ের মধ্যে তা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।’ সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এ সময় স্বাস্থমন্ত্রী হামের প্রার্দুভাব প্রসঙ্গে বলেন, ‘চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা ছিল, ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে।’

তিনি বলেন, ‘যাদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে।’

পরে নগরীর আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি সবাইকে আশ্বস্ত করেন আগামী আগস্ট মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শিশু হাসপাতাল উদ্বোধন করবেন।

সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তারা হাসপাতাল থেকে কী ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন তাও জানতে চান।

শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বের হয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সামনে নবনির্মিতব্য আড়াইশো বেডের ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন। গণপূর্ত বিভাগকে আগামী ছয় মাসের মধ্যে ক্যানসার হাসপাতালের কাজ সম্পন্ন করা নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক, বিভাগীয় কমিশনার, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team