1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তানোরে থানা চত্বরে পুলিশ সুপারের উপস্থিতিতে ওপেন হাউজডে - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

তানোরে থানা চত্বরে পুলিশ সুপারের উপস্থিতিতে ওপেন হাউজডে

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে থানা চত্বরে পুলিশের আয়োজনে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত ওপেন হাউসডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এএসপি মির্জা আব্দুস সালাম। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে ও তানোর থানার এসআই মোহাম্মদ আবু নাইমের সঞ্চালনায় তানোর থানার এসআই মাসুদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় ওপেন হাউসডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাঈমুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির আহবায়ক ও তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হান্নান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক ও বাধাইড় ইউপির সাবেক স্বর্ণটপদক প্রাপ্ত রাজমাহী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোজাম্মেল হক, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা, তানোর উপজেলা মহিলা দলের সভানেত্রী পরি বেগম, তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবু সাইদ বাবু।

তালন্দ ইউপির বিএনপির সভাপতি ইউপি সদস্য শামসুদ্দিন মেম্বার, তানোর পৌর সেচ্ছা সেবক দল সভাপতি মাহাবুর রহমান, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সভাপতি াব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংবাদিক ক্লাবের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক রায়হান আলী, লুৎফর রহমান, ওবাইদুর রহমান সুজন, শাওন মাহমুদ প্রমূখ। এসময় তানোর থানা ও মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসারসহ পুলিশ সদস্যগন, সুদীজন ও সাধারণ নারী পুরুষ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তানোর উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সে গুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা জায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team