1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

কোস্টগার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বাড়িয়ে প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আধুনিক ডকইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে হেলিকপ্টারসহ আধুনিক রেসকিউ ড্রোন সংযোজন করা হবে। উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার নিরাপত্তা আরও জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এরই মধ্যে বাহিনীর বহরে তিনটি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে এবং নতুন জাহাজ সংযোজনের কার্যক্রম চলমান।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মাল্টিরোল রেসপন্স ভেসেল ও অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে উচ্চগতির বুলেটপ্রুফ বোট সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা উপকূলীয় এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও জলদস্যুতা দমনে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনাতেও বাহিনীটির অবদান প্রশংসনীয়।

অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team