1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাম্পে পৃথক লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

পাম্পে পৃথক লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: জ্বালানি তেলের জন্য পাম্পে দীর্ঘ সময় অপেক্ষার কারণে দেশের বিভিন্ন স্থানে পুলিশের জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বাহিনীর সদস্যদের মূল্যবান কর্মঘণ্টার একটি বড় অংশ জ্বালানির অপেক্ষায় থেকে নষ্ট হচ্ছে।

এ পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পুলিশের জন্য পাম্পে পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৭ এপ্রিল) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া এক চিঠিতে এ দাবি জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, জরুরি অভিযান পরিচালনা, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তা এবং সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন জনসেবা দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনী রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

বাস্তব প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, সরকারি দায়িত্ব পালনকালে অধিকাংশ পুলিশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন ও রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেল সংগ্রহের জন্য পুলিশ সদস্যদের সাধারণ জনগণের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে তাদের মূল্যবান কর্মঘণ্টার একটি বড় অংশ পাম্পে অপেক্ষমাণ অবস্থায় নষ্ট এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, বিশেষ করে আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, দুর্যোগ ও দুর্ঘটনাস্থলে দ্রুত সাড়াদানসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সময়মতো সম্পাদনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যরা অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানারও সম্মুখীন হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এমন অবস্থায় জনস্বার্থে এবং জরুরি দায়িত্ব পালনের স্বার্থে পাম্পে পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হস্তক্ষেপ ও কার্যকর নির্দেশনা চেয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন।

খবর২৪ঘন্টা/এফএস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team