1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

সৌদি সুপার কাপের সেমিফাইনালে লাল ক্রিস্টিয়ানো রোনালদো কার্ড দেখেছিলেন। এতেই এক ম্যাচের জন্য পর্তুগিজ মহাতারকার মাঠের বাইরে থাকা নিশ্চিত ছিল। এবার অবশ্য জানা গেল দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সিআর সেভেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গত সোমবার খেলার ৮৬ মিনিটে আল-হিলাল ডিফেন্ডার আলী আল-বুলাইহিকে কনুই দিয়ে আঘাত করেন। রেফারি তাকে লাল কার্ড দেখান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আরবের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বর্ষী ফুটবলার আবুধাবিতে হওয়া ম্যাচে মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারিকে উপহাস করেন। এ ঘটনার প্রেক্ষিতে তার শাস্তির পরিমাণ বাড়তে পারে।

আল-হিলাল কোচ হোর্হে জেসুস তার পর্তুগিজ স্বদেশী সম্পর্কে বলেন, ‘আমি রোনালদোর কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে যাচ্ছি না। তিনি এখনও খুব শক্তিশালী, তিনি সবসময় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন এবং থাকবেন। তিনি একটা উদাহরণ এবং একজন মডেল।

তবে ক্যারিয়ারে তিনি হারতে অভ্যস্ত নন। তাই হেরে গেলে তার মাথা নষ্ট হওয়া সেইসাথে পরাজয়ে তার মানসিক মনোযোগ হারানো স্বাভাবিক।

বিএ,

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team