1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পরিমনিকে-আশরাফুলের বিয়ের প্রস্তাব - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পরিমনিকে-আশরাফুলের বিয়ের প্রস্তাব

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনিকে এবার বিয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের ঈদ আড্ডায় এ প্রস্তাব দেন তিনি।

মূলত ঈদ আড্ডার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরীমনি, চিত্রনায়ক রোশান ও আশরাফুল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অভিনেতা সাজু খাদেম। অনুষ্ঠানের একপর্যায়ে আশরাফুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন কিনা?

এর জবাবে আশরাফুল জানান, কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দেননি, তবে যাকে পছন্দ হয়েছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাকে বিয়েও করেছেন। আড্ডা জমাতে এবার সাজু খাদেম আশরাফুলকে অনুরোধ করেন পরীকে প্রেমের প্রস্তাব জানানোর জন্য। আশরাফুলও রাজি হয়ে যান।

অনুষ্ঠানের এই অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মঞ্চে হেঁটে আসছেন পরীমনি। এ সময় আশরাফুল তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, ভালো আছেন? জবাবে পরী জানান, হ্যাঁ, ভালো আছি।

এরপর আশরাফুল আবারো বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চুপ করে থাকেন পরী। এরপরই হেসে ফেলেন সকলে মিলে।

ক্রিকেটার আশরাফুল তারপর জানান, তার স্ত্রীকেও ঠিক এভাবেই প্রস্তাব দিয়েছিলেন তিনি। তিন তারকার এই আড্ডা বেশ উপভোগ করেন ভক্তরা।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team