1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
Oplus_16908288

নিউজ ডেস্ক: অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) তালিকা পাঠিছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৭ মে) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ। অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি টাকা পাচারকারী চক্রের আট সদস্য গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়।

মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, গত ১ মে থেকে আজ ১৭ মে পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে জুয়ার সঙ্গে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো ডাউন করার জন্য বিটিআরসিতে ১১৬টি ওয়েবসাইটের তথ্য দিয়েছে সিআইডি।

অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির এ ধরনের সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচারিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team