1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হিরো আলমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

হিরো আলমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমে ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সেগুলো ফিরে পেতে এবং আইনি সহায়তা নিতে মঙ্গলবার তিনি ডিবি কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন।

হিরো আলম বলেন, ‘তিন দিন আগে ‘হিরো আলমথ নামে যে ফেসবুক পেজ ছিল সেটি হ্যাক হয়। সোমবার সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলমথ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে তারা পোস্ট করেছে- কী কারণে তারা আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে।

নানা কারণে ভাইরাল এই ব্যক্তি দাবি করেন, ‘একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতির চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি, আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।থ

হ্যাকারের নাম উল্লেখ করে হিরো আলম বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তারা হ্যাকার গ্রুপ। তাদের বেশির ভাগই দেশের বাইরে থাকে। আসকার আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিল। টাকা দিলে তারা এ কাজ আর করবে না বলে জানায়। যেহেতু তারা দেশের বাইরে থাকে, তাদের নাকি আমরা কিছু করতে পারবো না।

তার প্রশ্ন, হিরো আলমের অ্যাকাউন্ট নষ্ট করলেই কী, আর না করলেই কী? হিরো আলমকে পুরো বিশ্বের মানুষ চেনে। তারা আমার অ্যাকাউন্ট নষ্ট করে কী করতে পারবে? আমরা হয়তো একটু হয়রানি হতে হলো।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team