1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হিরো আলমের বিরুদ্ধে রিয়া চৌধুরীর জিডি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

হিরো আলমের বিরুদ্ধে রিয়া চৌধুরীর জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলমের বিরুদ্ধে এবার জিডি করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। শুক্রবার (৯ জুন) রাজধানীর বাড্ডা থানায় এই জিডি করেন তিনি।

ওই জিডিতে রিয়া উল্লেখ করেছেন, বুধাবার (৭ জুন) বিকেলে ‘হিরো আলম বগুড়াথ নামক ফেসবুক পেজ থেকে হিরো আলমের কথিত সহযোগী রিয়া মনি (২৭) নামধারী একটি মেয়ে তাকে অশ্লীলভাবে গালাগাল করছেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে বলে জানান। যে কারণে সামাজিকভাবে মানহানি ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে আমার।

জানা গেছে, বিষয়টি নিয়ে আপাতত সুনির্দিষ্ট তথ্য না থাকায় জিডি করে রাখছেন তিনি। তবে পরবর্তীতে বিস্তারিত সব তথ্য সংগ্রহ করে মামলা করবেন বলেও জিডিতে উল্লেখ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

প্রসঙ্গত, হিরো আলমের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টোকাই-তে তার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন রিয়া চৌধুরী।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team