1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জে গাঁজা ও টাপেন্টাডলসহ ৩ জন আটক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিবগঞ্জে গাঁজা ও টাপেন্টাডলসহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

আটককৃতরা হলেন, মাচইল এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে মো. শামীম মণ্ডল (২৮), পানাতাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. মামুন প্রামাণিক (৩৫) এবং উথলি এলাকার মৃত সায়েম উদ্দিনের ছেলে মো. বুলু শেখ (৫৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে আটক তিনজনের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা এবং দুটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে ডিএনসি বগুড়া জেলা জুড়ে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team