
নিউজ ডেস্ক: বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের বিভিন্ন সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে এডমিরাল এম নাজমুল হাসানের সফল নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করেন।
এসময় বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।