1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার সফলতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, এ সংলাপ অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই সফলতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার সফলতা কামনা করেন প্রতিমন্ত্রী।

সাক্ষা‌তে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team