1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বৈদেশিক শ্রমবাজার হারানোর বড় ঝুঁকিতে বাংলাদেশ: নিলোফার চৌধুরী মনি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বৈদেশিক শ্রমবাজার হারানোর বড় ঝুঁকিতে বাংলাদেশ: নিলোফার চৌধুরী মনি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: বাংলাদেশ বৈদেশিক শ্রমবাজার হারানোর বড় ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা-১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন করেন নিলুফার চৌধুরী মনি। যদিও নোটিশটি গ্রহণ করেননি স্পিকার, তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় তাকে এ বিষয়ে দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, ‌কথায় আছে—গতিতে জীবন, স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতিশীলতাই একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেয়। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৫ সালে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবাসী আয়ের অবদান প্রায় ৭ শতাংশ।

তিনি বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যান। তবে তাদের বড় একটি অংশ অদক্ষ বা স্বল্পদক্ষ শ্রমিক। অন্যদিকে, বিশ্বব্যাপী শ্রমবাজারে অদক্ষ শ্রমিকের চাহিদা কমছে। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে অনেক ক্ষেত্রে মানবশ্রমের বিকল্প তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে দক্ষ জনশক্তি তৈরিতে জোর না দিলে এবং দক্ষ শ্রমিকের সরবরাহ বৃদ্ধি করা না গেলে বাংলাদেশ বৈদেশিক শ্রমবাজারে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

৮০-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের এক সরকারপ্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কী চান আপনার দেশের জন্য? উনি (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) বলেছিলেন, ‘আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখানে আমি কর্মে নিয়োগ করতে চাই।

সেখান থেকে শুরু, সেই হাত ধরে আজকের প্রধানমন্ত্রী, আমাদের নেতা তারেক রহমান জোর দিয়েছেন এ জনশক্তি যাতে উন্নত হয় আগামী বাংলাদেশে।

সেটার জন্য এ জনশক্তি মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে সব বাংলাদেশের জেলা এবং থানায় কীভাবে এই প্রশিক্ষণগুলো দেওয়া যায় এবং কত তাড়াতাড়ি?

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team