1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২৫ মার্চ) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে দলের জাতীয় নেতাকর্মীসহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এরপর জিয়াউর রহমানের সমাধিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতিহা পাঠ করবেন। সমাধি প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করা হবে।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team