1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বৃদ্ধি ও ৫০ লাখ কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বৃদ্ধি ও ৫০ লাখ কার্ড বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। আগামী জাতীয় বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে মানুষকে কার্ড দেওয়া শুরু হয়েছে। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনের বাজেটে এ কর্মসূচির জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।”

বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস নিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আমরা সেই বিশ্বাসের মূল্যায়ন করব।”

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। দেশের যেসব উন্নয়নমূলক কাজ বাকি রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team