1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বন্যাকবলিতদের মাঝে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার দিলো নৌবাহিনী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বন্যাকবলিতদের মাঝে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার দিলো নৌবাহিনী

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক: বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১২ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর উদ্যোগে মোট দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বন্যাকবলিত মানুষের মধ্যে ১ হাজার ৬০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া কমান্ডার বিএন ফ্লিটের তত্ত্বাবধানে আরও ৪০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আইএসপিআর জানায়, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং তাদের দুর্ভোগ কমাতে নৌবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছে আইএসপিআর।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team