1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী মিতু। অনুষ্ঠানের ফাঁকে তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসা ঠিক মতো হচ্ছে কী না জানতে চান। মিতু প্রধানমন্ত্রীকে তার অবস্থার কথা জানান। সরকার প্রধানকে কাছে পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিতুকে কাছে ডেকে নেন। তার সঙ্গে কথা বলেন। জুলাইয়ে তার ত্যাগের জন্য সম্মান জানান। তার খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মিতু।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team