1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে আশাবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

নিউজ ডেস্ক: পারস্পরিক স্বার্থ ও জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও বাংলাদেশ। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাতে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের চলমান সম্পর্কের বিভিন্ন দিক সংক্ষেপে পর্যালোচনা করা হয়। উভয় পক্ষই নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও উপকারের ভিত্তিতে এবং দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team