1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় হিন্দু যুবকের আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

পুঠিয়ায় হিন্দু যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় আনন্দ ঘোষ (২৫) নামের এক গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। কোনো কর্ম না থাকায় এবং পারিবারিক অস্বচ্ছলতার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছেন।

বৃহস্পতিবার রাতে পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুরে এ ঘটনা ঘটে। আনন্দ কৃষ্ণপুরের কার্তিক ঘোষের ছেলে।

নিজ ঘরের তীরের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে আনন্দ ঘোষ।

শুক্রবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে রশিতে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল এগারোটার দিকে পুলিশ এসে তার লাশ উদ্ধার করেন।

প্রতিবেশী প্রদীপ ঘোষ জানান, আনন্দের পারবারিক অবস্থা ভালো নয়। সে কর্মহীন। শুধু ঘুরে বেড়াতো। একরকম হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে মনে হয়।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের পারবারিক অবস্থা ভালো নয়। তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই সৎকার করার অনুমতি দিয়েছি।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team