1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে সোমবার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানা যাবে সোমবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) কবে থেকে হবে— তার দিনক্ষণ চূড়ান্ত করে আগামী সোমবার জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একটা সার্কুলার অলরেডি করা হয়েছে। আগামী সোমবার আমাদের কমিশন মিটিং আছে। সেখানে আমরা চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দেবো। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কতটি স্লটে কবে নির্বাচন হবে, সব জানিয়ে দেবো।

তিনি বলেন, আমরা তফসিল ঘোষণা করবো না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু স্লটগুলো বলে দেবো—কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এটুকু শুধু আপনাদের বলতে পারি, আমরা প্রথমে যেমনটা বলেছিলাম, একদম শুরুর ব্রিফিংয়ে যেটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে। সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করি।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এর পরপরই হবে। সব কাজ এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বহুমাত্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল পোস্টাল ব্যালটের যে এক্সারসাইজটা আমরা করছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। মূলত তাদের আগ্রহের বিষয়গুলো ছিল ইউরোপিয়ান অবজারভেশন মিশন যারা এসেছিলেন, তারা যে সুপারিশ দিয়েছেন, অবজারভেশন মিশনের সেই সুপারিশগুলোতে বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য আলাদা আলাদা কিছু রেকমেন্ডেশন দিয়েছিল। সেখানে তারা আর কোনভাবে সহায়তা করতে পারেন কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের কোলাবোরেশন তো এই বছরের শেষে শেষ হয়ে যাচ্ছিল। তারাও আমাদের সঙ্গে কোলাবোরেশন এক্সটেন্ড করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও সাদরে সেটা গ্রহণ করেছি। আমাদের সহযোগিতার ক্ষেত্রগুলো তো অলরেডি চিহ্নিত। যেমন- আমাদের ক্যাপাসিটি নিয়ে আমরা কিছু কাজ করি। আমাদের হিউম্যান রিসোর্স বলি, আমাদের ডিজিটাল ক্যাপাসিটি বলি, আমাদের এক্সপেরিয়েন্স লার্নিং বলি ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে তো কাজ হচ্ছেই।

তিনি আরও বলেন, আর পাশাপাশি এর বাইরে যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা জয়েন্টলি হয়তো কাজ করতে পারি— ভোটার এডুকেশন যেমন একটা, আমাদের আউটরিচ, বিভিন্ন ধরনের আউটরিচ এগুলো। আমার মনে হয়, এগুলো এজ ইট ফ্যাক্টিফাইস। এটা যখন আরও স্পষ্টকরণ হবে, তখন এগুলো নিয়ে কথা বলা যাবে। তবে প্রাথমিকভাবে তাদের যে আগ্রহটা ছিল, সেটার সঙ্গে আমরাও সহমত পোষণ করেছি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team