1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দেশবাসীকে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

দেশবাসীকে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিউজ ডেস্ক: দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের চেতনা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।’

‘কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়; বরং আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর মূল শিক্ষা নিহিত। ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়া এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক আমাদের অঙ্গীকার,’ যোগ করেন আমিন উর রশিদ।

মন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্নভাবে ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত গবাদিপশু ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

মন্ত্রী মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team