1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দিনাজপুরে ট্রলি দুর্ঘটনায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দিনাজপুরে ট্রলি দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাঁশঝাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে আল আমিন ইসলাম (২৭) ও একই উপজেলার ট্রলি শ্রমিক কিষ্ট চাঁদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমিন (১৭)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে বিরামপুর থেকে রড নিয়ে ট্রলিটি ফুলবাড়ীর দিকে আসছিল। পথে বাঁশঝাড়া এলাকায় চলন্ত অবস্থায় ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই ওই দুজন প্রাণ হারান।

জানা যায়, ট্রলির হিট (ট্রাক্টরের ইঞ্জিন ও বগির মধ্যে সংযুক্ত স্থান) খুলে যাওয়ার কারণে হঠাৎ করে এটি উল্টে গিয়েছিলো।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team