1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করা এক নোটিশের জবাবে মন্ত্রী এ কথা জানান। সংসদে আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা দেশের গুরুত্বপূর্ণ নদী। প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা এর ওপর নির্ভরশীল। তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিস্তা নদীর উজানে বাঁধ দেওয়াসহ নানা সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে যায়। অনেক স্থানে পানিপ্রবাহ শূন্যের কাছাকাছি নেমে এসেছে। এর ফলে তিস্তা সেচ প্রকল্পসহ কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অথচ বর্ষার মৌসুমে হঠাৎ করে বন্যা ও ভাঙনের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বসতভিটা ও ফসলের ক্ষতির পরিমাণও বাড়ছে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে একটি সমীক্ষা প্রতিবেদন হাতে নিয়েছে। সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তবে তিস্তা পাড়ের মানুষের জীবন-জীবিকার উন্নয়নের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে। এর ফলে নদী ভাঙনও কমবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসলের বহুমুখীকরণ বৃদ্ধি হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ কমবে দারিদ্র্যের হার। বাণিজ্যসহ নৌ যোগাযোগ বাড়বে। সামগ্রিকভাবে এই অঞ্চলে টেকসই উন্নয়ন হবে। প্রকল্পের সমীক্ষার কাজ চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team