1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে বৃহস্পতিবার (১৩ মে)। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এদিন দেশটির নাগরিকদের কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

দেশটির কোথাও চাঁদ দেখার তথ্য না পাওয়ার কথা জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। ফলে বুধবার (১২ মে) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। ফলে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সৌদির সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালন শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর সাধারণত বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team