1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ, কে, এম মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ খাতের উন্নয়নে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদের সঠিক পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদেরও আরও দায়িত্বশীল ও উদ্যোগী হতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী করে তুলতে পারলে দেশের অর্থনীতিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি খামারিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। এ জন্য পশুপাখির নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত জাত নির্বাচন, সুষম খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খামার পরিচালনার বিষয়ে গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর খামারিদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদানে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং নিরাপদ প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় খামারি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি করে রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team