1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রংপুরে চার খুনের চার্জশিট: মাদক নয়, পূর্ণাঙ্গ তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রংপুরে চার খুনের চার্জশিট: মাদক নয়, পূর্ণাঙ্গ তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক: রংপুরের মাছুয়াপাড়ায় স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের মামলায় তদন্ত শেষে দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের কারণ মাদক সেবনে বাধা দেওয়া নয়, চুরি করতে গিয়ে বাধা পেয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ।

পুলিশ কমিশনার বলেন, দেশে-বিদেশে বহুল আলোচিত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও শিশু পুত্র আয়াশ চক্রবর্তী গত ২১ আগস্ট হত্যার শিকার হন। দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ একে একে চার জনকে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, মামলায় ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। সেই সঙ্গে ৬৩টি আলামত জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩০২/৩৮০/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, আসামিরা মাদক সেবন করতে নয়, চুরি করতে ওই বাসায় ছাদে অপেক্ষা করছিল। সময় কাটানোর জন্য তারা ইয়াবা সেবন করেছিল। আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়ে নগদ ১৫ হাজার টাকা, স্বর্ণ চুরি করে নিয়ে যায়। তদন্তে মাদকসেবনে বাধা দিতে গিয়ে নয়, চুরি করতে গিয়ে আসামিরা একে একে চার জনকে হত্যা করেছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, নিহত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর প্রায় ৬০ লাখ টাকা পেয়েছিলেন ভাতা হিসেবে। এ ছাড়া তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বিভিন্ন ধরনের দামি গহনা পরিধান করে চলাফেরা করতেন। বিষয়টি আসামিরা লক্ষ্য করেছে। সেই কারণে বিপুল পরিমাণ টাকা ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার জন্য ওই বাড়িতে চুরি করতে গিয়েছিল।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর আলামত হিসেবে জব্দ করা হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা রশি, তাদের খাওয়া শসার অংশবিশেষসহ অন্য আলামত সিআইডি পরীক্ষা করেছে। আসামিদের ডিএনএ-ও পরীক্ষা করে দুই আসামি জড়িত বলে প্রমাণ মিলেছে। সেই সঙ্গে আসামিরা আদালতে যে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে সেখানেও তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে নিহত গণপতি চক্রবর্তীর স্বজন ও এলাকাবাসী জানান, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে তৎকালীন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করতে সক্ষম হন।

দুই আসামি যে গণপতি চক্রবর্তী সহ চার খুনের সঙ্গে জড়িত তারও সত্যতা প্রমাণিত হলো। এ জন্য সাবেক পুলিশ কমিশনার ও বর্তমান রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমান এসপি।

সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team