1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামে ট্রাকচাপায় সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধরলা সেতুর পশ্চিম পাড়ের কাছে ট্যানারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদিক ও হিমু দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে তারা ধরলা সেতুর উদ্দেশ্যে রওনা হয়। সেতুর পশ্চিমে ট্যানারিপাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে চলে যায়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইদ সরকার বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team