1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত লিটনার বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আস্থা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুইজারল্যান্ডের অব্যাহত বন্ধুত্ব এবং মূল্যবান সমর্থনের প্রশংসা করেন। উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, আইসিটি, ক্রীড়া ও সংস্কৃতি এবং মানুষে মানুষে বিনিময়ে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া পেছানোর জন্য বাংলাদেশের আবেদনের বিষয়টিও তুলে ধরেন এবং এই ব্যাপারে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

সুইজারল্যান্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, বার্নে নতুন বাংলাদেশ দূতাবাস চালু হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। উভয়পক্ষ গণতন্ত্র, বহুপাক্ষিকতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মতবিনিময় করেছেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team