1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আশিক বন্ধু'র লেখা গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আশিক বন্ধু’র লেখা গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪

সাদা মুখ কালো কইরা বন্ধু দেখায় গোসসা, আমি নাকি কালা পাখি বন্ধু হইলো ফর্সা” এমনই কথামালায় নতুন একটি গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।

রোববার (৫ মে) রাতে মগবাজারের স্টুডিওতে গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী সালমা। গানটির সংগীত পরিচালক সুমন কল্যাণ। গানটির এবং এই মিউজিক্যাল ফিল্ম এর প্রযোজক এ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু। গানটির অডিও এবং স্টুডিও ভার্সন ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে রাত ১১ টার দিকে।

‘কালা পাখি’ শিরোনামের নতুন এই গানটি গেয়ে সালমা বলেন-গানটি গাওয়ার পর এখন আমার খুব প্রিয় গান হয়ে গেছে। আমার মৌলিক প্রিয় পছন্দের গানের তালিকায় এই কালা পাখি গানটিও একটি হয়ে থাকবে, দর্শকদেরও ভালো লাগবে। স্টেজে ও টেলিভিশন অনুষ্ঠান জমিয়ে তোলার মতো আরেকটি বেশ সুন্দর, মজার গান পেলাম। একদম সহজ সরল সুন্দর একটি গান লিখেছেন আশিক বন্ধু। গানটি নিয়ে অলরেডি আমি নিজেই ভয়েস দেওয়ার পর ফেসবুক ও পেইজে আপডেট দিয়েছি। এটি মুক্তি পেলেই জনপ্রিয়তা পাবে।

গীতিকার আশিক বন্ধু বলেন- গানটি সালমার কথা ভেবে লিখেছি। এখন রেকর্ডিং শেষে মনে হচ্ছে, লেখার পরিশ্রমটা সার্থক। ব্যাটেবলে মিলে গেলো। সুর সংগীত আর সালমার কন্ঠে গানটি পরিপূর্ণ প্রাণ পেলো।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team