1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আজকে রাশিফল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

আজকে রাশিফল

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রয়োজনে তাদের সহযোগিতা নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। কর্মস্থলে নিজের সক্ষমতা প্রমাণ করার চেষ্টা করুন। অসুস্থ পিতার চিকিৎসার ব্যাপারে অবহেলা করা ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন): উচ্চশিক্ষার্থীদের জন্য সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। তীর্থভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র সযতেœ রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ কোনো চুক্তি সম্পাদন না করলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো আচরণ মনোবেদনার কারণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের চিকিৎসার ব্যাপারে যথাযথ খেয়াল রাখুন। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থাগম হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো বিশেষ রঙের প্রতি আগ্রহবোধ করতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team