
নিউজ ডেস্ক: সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগ পর্যন্ত স্নাতকে (অনার্স) বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয় বিষয় না থাকা নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
জাহের উর রহমান বলেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিসিয়ালি জানানোর আগ পর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলবো।’
তিনি বলেন, ‘এসব বিষয়ে অনার্স থাকবে না, এটা আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপগুলো হয়তো হতে পারে। কারণ আমরা বারবার বলছি আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। প্রতি বছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করেন। সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে বাংলাদেশে সর্বোচ্চ ৭ থেকে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় না।’
খবর২৪ঘন্টা/জিহদে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।