1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি: প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি: প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী।

সভায় ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে। এতে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের কয়েকজন পেশাদার শিল্পী অংশ নেবেন।

১৫০ বছর পূর্তি উদ্যাপন আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব সভা সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

সভায় জানানো হয়, প্রস্তুতিমূলক আলোচনা শেষে প্রচার, মিডিয়া ও নিবন্ধন কমিটির মূল কমিটি ঘোষণা করা হবে। এরপর সংশ্লিষ্টরা নির্ধারিত দায়িত্ব অনুযায়ী অনুষ্ঠানটির প্রচার, গণমাধ্যমে তথ্য প্রচার ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে, ১৫০ বছর পূর্তি উদ্যাপনকে ঘিরে ইতোমধ্যে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। আয়োজকরা আগ্রহী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে ঐতিহাসিক এ আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team