1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর চার জেলেকে নির্যাতনের পর ছাড়ল বিএসএফ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীর চার জেলেকে নির্যাতনের পর ছাড়ল বিএসএফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্যাতনের শিকার এই জেলেদের বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ ধরার সময় বুধবার ভোরে পদ্মা নদী থেকে এই চার জেলেকে তিনটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়।

এই চার জেলের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর বুধবার সন্ধ্যার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফ এই চার জেলেকে ছেড়ে দিলেও তাদের দুটি নৌকা দেয়নি বলেও জানান চেয়ারম্যান।

তিনি বলেন, মোট তিনটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেয়া হয়েছে। কিš‘ ভাল দুটি নৌকা বিএসএফ দেয়নি। চেয়ারম্যান বলেন, জেলেরা সব বেসরকারি সং¯’া থেকে ঋণ নিয়ে নৌকা করে। একেকটি নৌকার দাম লাখ টাকা। নৌকা দুটি ফেরত পেলে ভাল হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সারাদিনের মধ্যে যে কোন সময় বিএসএফের সঙ্গে তাদের এ বিষয়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানাবেন। নৌকা ফেরত আনার চেষ্টা করবেন।

জে ন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team