1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর বোটানিক্যাল গার্ডেনের উত্তর পাশে নজরুল ভিলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ফিতা কেটে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ রেশম মালিক সমিতি, রাজশাহীর সভাপতি মো. লিয়াকত আলী এবং দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

ওয়েব রাজশাহীর উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীন।

 

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team