1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিভিন্ন দলের ১ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগদান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রাজশাহীতে বিভিন্ন দলের ১ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগদান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মী এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে নবাগতদের বরণ করে নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

দলীয় সূত্র জানায়, বিএনপির কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালার বাসিন্দা সাইফুল ইসলাম, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হকের নেতৃত্বে এক হাজারের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে মনিরা শারমিন বলেন, ক্ষমতা নয়, জনতাই এনসিপির শক্তি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের মাঝে এসেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি সরকারি গাড়ি নেননি। এটাই প্রমাণ করে, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি না, বরং তা রক্ষা করি।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, গণঅভ্যুত্থানে রাজশাহীর মানুষের বড় ভূমিকা ছিল। রাজশাহীবাসী কখনো সন্ত্রাস ও দখলদার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে। এনসিপির নেতাকর্মীরাও কোনো দলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব আতিকুর রহমান।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team