1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। কাটাখালী পুলিশ ফাঁড়ির অভিযানে উদ্ধার হওয়া এ গাঁজার চালানকে আরএমপির ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা বলে দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার কাপাসিয়া গ্রামে মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি চটের বস্তা উদ্ধার করা হয়।

পরে বস্তাগুলো তল্লাশি করে ৯টি পোটলায় রাখা মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকায় মাদক কারবারিরা ধরা পড়ার আশঙ্কায় গাঁজার বস্তাগুলো কলাবাগানে ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া গাঁজা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে মহানগরজুড়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team