1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে এম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল চালক গুরুতর আহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে এম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত মোটরসাইকেল চালক গুরুতর আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির এম্বুলেন্স এর ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তার নাম পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর বিলসিমলা রোডে এ ঘটনা ঘটে। তবে আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।

এই সেই এম্বুলেন্স

স্থানীয়রা জানান, ওই মোটরসাইকেলচালক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে আসা একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অ্যাম্বুলেন্স ডেকে স্থানীয়রা আটক করে রেখে পুলিশকে খবর দেয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানায়, আহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team