1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য খুলবে: প্রতিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য খুলবে: প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজার খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য পুনরায় খুলবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (২০ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

নুরুল হক নুর বলেন, ‘খাদ্যাভ্যাস ও পরিবেশের মিল থাকায় কর্মজীবীদের পছন্দের জায়গা মালয়েশিয়া। তা আমাদের শ্রমবাজারের বড় জায়গাও বটে। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এটি বন্ধ আছে। এই (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান) মন্ত্রণালয়ের মন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে ইতিবাচক আলাপ-আলোচনা হয়েছে। খুব দ্রুতই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার পথটুকু খুলে যাবে। আশা করি খুব দ্রুতই একটি ফলাফল আমরা পাবো।’

কবে নাগাদ শ্রমবাজার খুলবে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্দিষ্টভাবে দিন-তারিখ বলা যাবে না। কারণ এটি মালয়েশিয়া সরকারের বিষয়, তবে আমাদের দিক থেকে আমরা প্রস্তুত। প্রশিক্ষণসহ আমাদের লোকবল প্রস্তুত। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। মালয়েশিয়া থেকে সংকেত পেলেই এখান থেকে কর্মী যাওয়া শুরু হবে।’

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team