1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মাদক ও তামাকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাদক ও তামাকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ তথ্যমন্ত্রীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক: মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি এক্ষেত্রে মানস’র সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী গণমাধ্যম ও চলচ্চিত্রে মাদক ও তামাকজাত দ্রব্যের প্রদর্শন নিরুৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

ডা. অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে ‘মানস’-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি গণমাধ্যম, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে তামাক ও মাদকদ্রব্যের প্রদর্শনের নেতিবাচক প্রভাব তুলে ধরে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।

এসময় তথ্যমন্ত্রী মাদক ও তামাকবিরোধী কার্যক্রম জোরদার করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team