1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে: ক্রীড়া প্রতিমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে: ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে, সে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, ‘ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে। আপনার (স্পিকার) মাধ্যমে দেশবাসীর কাছে এ আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমাদের যুব সমাজ বা ভবিষ্যত প্রজন্ম, তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন। সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশকিছু সহিংসতা ঘটেছে। বেশকিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

খেলা আনন্দদায়ক বিষয় এবং তা নিয়ে উন্মাদনা ও উৎসাহ থাকবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team