1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বিষাক্ত স্প্রে দিয়ে স্ত্রীর ৩ বিঘা গম পুড়িয়ে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

বিষাক্ত স্প্রে দিয়ে স্ত্রীর ৩ বিঘা গম পুড়িয়ে দেয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বিরুদ্ধে আগাছা নাশক ওষুধ দিয়ে তিন বিঘা জমির গম পুড়িয়ে দেয়ার অভিযোগ তুলেছে স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় থানায় ৪ জনের নামে সাধারণ ডায়েরি করেছেন।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি রেখা বেগম বলেন, পারিবারিক কলহে এক বছরের বেশী সময় থেকে বাবার বাড়িতে থাকেন তিনি। তার স্বামী নকির উদ্দীন তার কোনো যোগাযোগ ও খোঁজ খবর রাখে না। এখানে বাবার জমিতে চাষাবাদ করে দিন পার করেন। সম্প্রতি স্বামী নকির উদ্দীন তাকে বিভিন্ন ভাবে হুমকি ও ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। সে সূত্রে গত সোমবার দিবাগত রাতের যেকোনো সময় তিনি ও আরো দুই/ তিনজন সহযোগি মিলে আমার বপনকৃত তিন বিঘা গম খেতে আগাছা নাশক স্প্রে করে। এরপর সকালে গিয়ে দেখি জমিতে থাকা সব গম গাছ গুলো পুড়ে শুকিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় আমার স্বামীসহ আরো তিন জনের নামে থানায় জিডি করেছি।

অভিযুক্ত স্বামি নকির উদ্দীন বলেন, স্ত্রীর সাথে বিবাদ থাকলেও ফসলের ক্ষতি আমি করিনি। কে বা কাহারা করেছে তাও আমার জানা নেই।

এ ব্যাপারে থানার ওসি ফারুক হোসেন বলেন, ফসল পুড়িয়ে দেয়ায় অভিযোগে বুধবার এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছে। আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team